Sealdah Division | পুজোর সময় ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকিট কাউন্টার! মধ্যরাতেও পাওয়া যাবে পরিষেবা, ঘোষণা রেলের

Saturday, August 29 2026, 2:15 pm
Sealdah Division | পুজোর সময় ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকিট কাউন্টার! মধ্যরাতেও পাওয়া যাবে পরিষেবা, ঘোষণা রেলের
highlightKey Highlights

শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) লক্ষ লক্ষ যাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভিড় নিয়ন্ত্রণ থেকে পরিকাঠামো উন্নয়ন একাধিক পদক্ষেপ করা হচ্ছে।


সামনেই দুর্গাপুজো। গত বছর পুজোয় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর পা পড়েছিল। পুজোর প্রস্তুতি নিয়ে শনিবার রাজীব সাক্সেনা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM), শিয়ালদহ-এর নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪×৭ চালু থাকবে। ব্যস্ত সময়ে অতিরিক্ত বুকিং ক্লার্ক মোতায়েন করা হবে। প্ল্যাটফর্ম, প্রবেশ ও বাহির পথে যাত্রীদের লাইন ও চলাচল নিয়ন্ত্রণ করবে RPF। CCTV-র মাধ্যমে ভিড়ের উপর নজর রাখা হবে। রেলের তরফে যাত্রী পরিষেবা ও পরিচ্ছন্নতা বাড়াতে শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদমে আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরি সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File