Sealdah-dankuni section | রবিতে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, বদলাচ্ছে এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ, দেখে নিন তালিকা

Friday, July 3 2026, 4:20 pm
Sealdah-dankuni section | রবিতে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, বদলাচ্ছে এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ, দেখে নিন তালিকা
highlightKey Highlights

রেল জানিয়েছে, বরানগর রোড ও দক্ষিণেশ্বরের মধ্যবর্তী রেল ওভার ব্রিজের গার্ডার প্রতিস্থাপনের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে।


চলতি মাসের ৫ তারিখ বরানগর রোড ও দক্ষিণেশ্বরের মধ্যবর্তী রেল ওভার ব্রিজের গার্ডার প্রতিস্থাপনের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। শনিবার রাত ১টা থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত প্রায় ১০ ঘন্টা কাজ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁর জেরে ওই দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১৬টি ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে ৩১৩১৩ ও ৩১৩১৯ আপ ও ডাউন ৩১৩১৬ ও ৩১৩২০ শিয়ালদহ-কল্যাণী লোকাল, আপ ৩১৪৭১ বিধাননগর রোড-নৈহাটি লোকাল, আপ ও ডাউন মিলিয়ে দু’টি শিয়ালদহ হাবরা লোকাল, আপ ও ডাউন মিলিয়ে তিনটি নৈহাট-ব্যাণ্ডেল লোকাল। এছাড়াও আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন দার্জিলিঙ মেল, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ,পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ,আগ্রা ক্যান্ট -কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ- রাজধানী এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File