Barasat AC Local | বাড়ছে স্টেশন, বারাসত AC লোকাল ছুটবে বনগাঁ অবধি! জেনে নিন সময়সূচি
Monday, August 17 2026, 5:57 am

Key Highlightsরেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের আরও আরামদায়ক ও স্বচ্ছন্দ যাত্রার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। সোমবার থেকে শনিবার সপ্তাহে মোট ৬ দিন চলবে এই এসি লোকাল।
পুজোর আগেই শিয়ালদহ-বারাসাত এসি লোকালের পরিষেবা সম্প্রসারিত করছে রেল। এবার থেকে বারাসতের পরিবর্তে বনগাঁ পর্যন্ত যাবে এই ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, ২০ অগস্ট থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। ৩৩৪৪৯ আপ শিয়ালদহ–বনগাঁ এসি লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ১০টা ৩৩ মিনিটে। বনগাঁ জংশনে পৌঁছবে দুপুর ১২ টা ২৩ মিনিটে। ৩৩৪৪২ ডাউন বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল বনগাঁ থেকে ছাড়বে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে ২টো ২৫ মিনিটে। নির্ধারিত স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। এসি লোকালের কারণে ৩৩৩৬৫ আপ বারাসত–বনগাঁ লোকাল-এর সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ২০ অগস্ট থেকে ট্রেনটি বারাসাত থেকে সকাল সাড়ে ১১টার পরিবর্তে ১১টা ৪০ মিনিটে ছাড়বে।


