SSC | ২৬ হাজার চাকরিহারাকে নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন!

Wednesday, August 19 2026, 10:15 am
SSC | ২৬ হাজার চাকরিহারাকে নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন!
highlightKey Highlights

২৬ হাজার চাকরিহারাকে নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন।


২৬ হাজার চাকরিহারাকে নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি (SSC) যৌথভাবে শীর্ষ আদালতে এই আবেদন করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, অগস্ট মাসের মধ্যেই নিয়োগ করতে হবে। সেই মতো প্রক্রিয়া শুরু হয়। কাউন্সেলিং ও যাচাইয়ের প্রক্রিয়া চলছিল। কিন্তু মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়। ওবিসি সংরক্ষণের নিয়ম বাতিল করে রাজ্য সরকার যে নতুন নিয়ম তৈরি করেছে, তা কার্যকর করার জন্যই এই সিদ্ধান্ত নেয় এসএসসি। এদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছিলেন, সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। জানা গিয়েছে, নবম-দশমের নিয়োগের ভেরিফিকেশন চলছিল ও একাদশ-দ্বাদশের নিয়োগের কাউন্সেলিং চলছিল। যাঁরা সুপারিশপত্র পেয়েছেন, তাঁদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এসএসসি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File