School Holiday | পুজো থেকে গরমের ছুটি, কাটছাঁট পড়ুয়াদের হলিডে-তে! কী সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের?

Saturday, November 14 2026, 2:59 pm
School Holiday | পুজো থেকে গরমের ছুটি, কাটছাঁট পড়ুয়াদের হলিডে-তে! কী সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের?
highlightKey Highlights

পুজোয় দীর্ঘদিনের ছুটি থাকার ফলে পড়ুয়াদের পঠনপাঠন প্রভাব পড়ে বলে মনে করছে পর্ষদ। সেই কারণেই একটানা ছুটিতে কিছুটা কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে।


পুজোর ছুটির জন্য রাজ্যের সরকারি স্কুলগুলো প্রায় এক মাস বন্ধ থাকে, গরমের ছুটিতেও একটানা অনেকগুলো দিন বন্ধ থাকে স্কুল। একটানা ছুটি পড়ুয়াদের পঠনপাঠনে নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের পর্যবেক্ষণ, একটানা ছুটির পর স্কুল খুললে ছুটির আগে শেখানো বিষয়গুলি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে এবং পুনরায় আগের সিলেবাসে ফিরতে সমস্যা হয়। এই পরিস্থিতিতে পুজোর ছুটির সময়সীমা খানিকটা কমলে, পড়ুয়াদের প্রতি ইতিবাচক প্রভাব পড়বে বলেই মত পর্ষদের। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর বক্তব্য, “যে কোনও স্কুলেই পুজো ও গরমের ছুটি মিলিয়ে মোট ছুটির সংখ্যা ৬৫। কিন্তু সরকারি ছুটির ক্যালেন্ডারে দেখা যাচ্ছে স্কুলে ছুটি ৬৫ হলেও অন্যান্য সরকারি দপ্তরের ক্ষেত্রে ছুটির সংখ্যা ৫২। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তা আগামী বছর থেকে ৪০-৪৫ দিন করা হতে পারে। সরকারি কর্মীদের জন্য যদি এই ছুটির সংখ্যা থাকে, তাহলে স্কুলের ক্ষেত্রেও তাই হোক। পড়ুয়াদের ছুটি নিয়ে আপত্তি নেই, তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি অন্যান্য সরকারি কর্মীদের সমগোত্রীয় হোক। যে প্রস্তাব আসছে সরকারি তরফে, তাকে অবশ্যই স্বাগত জানাই।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File