School dress | ‘বিশ্ববাংলা’র লোগো দেওয়া স্কুলড্রেস আর নয়, বদলাচ্ছে রংও? কী কী নির্দেশ স্কুল শিক্ষামন্ত্রীর?

Thursday, July 30 2026, 2:48 pm
School dress | ‘বিশ্ববাংলা’র লোগো দেওয়া স্কুলড্রেস আর নয়, বদলাচ্ছে রংও? কী কী নির্দেশ স্কুল শিক্ষামন্ত্রীর?
highlightKey Highlights

সরকার বদলের পর মুছে গিয়েছে ‘বিশ্ববাংলা’। সেইসঙ্গে স্কুল ইউনিফর্মের রং বদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


রাজ্যে পালাবদলের পর বলেছে বহু জনমুখী প্রকল্পের নাম। এবার সেই বদলের তালিকায় স্কুল ইউনিফর্ম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানালেন, ইউনিফর্মের রং যা খুশি হতেই পারে। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই রং নীল সাদা হলেও আপত্তি নেই। তবে ‘বিশ্ববাংলা’র লোগো কোথাও ব্যবহার করা যাবে না। দীপক বর্মনের ব্যাখ্যা, স্কুল ইউনিফর্ম বাছাইয়ের ক্ষেত্রে কোনও স্কুলের আবেগ ও ইতিহাস জড়িত থাকে। তাই তার রং নির্বাচন করাও স্কুল কর্তৃপক্ষের স্বাধীনতা। প্রাক্তন সরকারের আমলে সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের আগেকার পোশাক বাতিল হয়ে নীল-সাদা করা হয়েছিল। তাতে ছিল ‘বিশ্ববাংলা’র লোগো। এবার ইউনিফর্ম থেকে খসে গেলো লোগো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File