Weather Update | দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তির আশা, আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা!

Monday, June 29 2026, 11:25 am
Weather Update | দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তির আশা, আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা!
highlightKey Highlights

সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকায় সাময়িক স্বস্তির আশা দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।


দক্ষিণবঙ্গে এখনও সেভাবে দেখা মেলেনি বর্ষার। এখনও ভুগতে হচ্ছে ভ্যাপসা গরম ও আর্দ্রতার অস্বস্তিতে। তবে সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকায় সাময়িক স্বস্তির আশা দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার আকাশ সারাদিন আংশিক মেঘলা থাকবে।বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষা কার্যত ভয়াবহ রূপ নিয়েছে। দার্জিলিং জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে 'রেড অ্যালার্ট'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File