SIR | SIR সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের, ট্রাইব্যুনাল নিয়ে চাইল রিপোর্ট!

Tuesday, August 25 2026, 9:33 am
SIR | SIR সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের, ট্রাইব্যুনাল নিয়ে চাইল রিপোর্ট!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নতুন করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।


পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নতুন করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বিশেষ বেঞ্চ ট্রাইব্যুনালে বিচারাধীন এবং নিষ্পত্তি হওয়া মামলার বিস্তারিত পরিসংখ্যান তলব করেছে। একইসঙ্গে নাম অন্তর্ভুক্তি ও বাদ দেওয়ার আবেদন সংক্রান্ত পদক্ষেপ এবং অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব হারানো বা সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া নয়। বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে কমিশন ও কলকাতা হাইকোর্টের যৌথ বৈঠকের সিদ্ধান্ত আগামী সোমবারের মধ্যে জানানোর কথা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File