SBI | কেওয়াইসি তথ্য ফাঁসের ঘটনায় স্বস্তির খবর দিল এসবিআই! কী জানালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

Monday, October 26 2026, 4:45 pm
SBI | কেওয়াইসি তথ্য ফাঁসের ঘটনায় স্বস্তির খবর দিল এসবিআই! কী জানালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?
highlightKey Highlights

ডার্ক ওয়েবে প্রায় ৩,৯৮৭ জন গ্রাহকের ব্যক্তিগত কেওয়াইসি তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ বাড়লেও স্বস্তির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)।


ডার্ক ওয়েবে প্রায় ৩,৯৮৭ জন গ্রাহকের ব্যক্তিগত কেওয়াইসি তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ বাড়লেও স্বস্তির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ব্যাঙ্কের তরফে নিশ্চিত করা হয়েছে যে, তথ্য ফাঁস হলেও গ্রাহকদের অ্যাকাউন্টের টাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং ব্যাঙ্কের আর্থিক কোনো ক্ষতি হয়নি। প্রভাবিত গ্রাহকদের ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রাহকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও লোন সংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় সাইবার সিকিউরিটি সংস্থাকে দিয়ে তদন্ত করানো হচ্ছে। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ওটিপি বা পিন কাউকে না শেয়ার করার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File