SBI ATM | ১ অক্টোবর থেকে SBI স্যালারি অ্যাকাউন্টে বদলাচ্ছে ATM নিয়ম, ফ্রি লেনদেনে ছাঁটাই!
Tuesday, September 29 2026, 7:12 am

Key Highlightsস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ১ অক্টোবর থেকে স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য অন্য ব্যাঙ্কের এটিএম (ATM) ব্যবহারের নিয়মে পরিবর্তন আনছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ১ অক্টোবর থেকে স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য অন্য ব্যাঙ্কের এটিএম (ATM) ব্যবহারের নিয়মে পরিবর্তন আনছে। এতদিন অন্য ব্যাঙ্কের এটিএম বা ADWM-এ মাসে ১০টি লেনদেন বিনামূল্যে করা গেলেও, নতুন নিয়মে তা কমিয়ে ৫টি করা হয়েছে। আর্থিক (নগদ টাকা তোলা) ও অ-আর্থিক (ব্যালান্স চেক বা মিনি স্টেটমেন্ট) উভয় ধরনের লেনদেনের ক্ষেত্রে এই নতুন সীমা কার্যকর হবে। নির্ধারিত ৫টি ফ্রি লেনদেনের পর টাকা তোলার জন্য প্রতি লেনদেনে ২৩ টাকা + জিএসটি এবং অ-আর্থিক লেনদেনের জন্য ১১ টাকা + জিএসটি চার্জ দিতে হবে। তবে স্টেট ব্যাঙ্কের নিজস্ব এটিএম ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই মাসে ১০টি ফ্রি লেনদেনের সুবিধা বহাল থাকছে। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।


