SBI | প্রায় ১২ হাজার নতুন কর্মী নিয়োগ, ২০০-২৫০ নতুনশাখা সম্প্রসারণের পরিকল্পনা SBI-এর!
Thursday, September 10 2026, 11:36 am

Key Highlightsচলতি অর্থবর্ষে নিয়োগ ও শাখা সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)।
চলতি অর্থবর্ষে নিয়োগ ও শাখা সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ব্যাঙ্কের চেয়ারম্যান সি এস শেট্টি জানিয়েছেন, অফিসার ও ক্লার্ক পদ মিলিয়ে এবার প্রায় ১১ থেকে ১২ হাজার নতুন কর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। কর্মীদের অবসর ও ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা সামান্য পরিবর্তন হতে পারে। পাশাপাশি সারা দেশে নিট ২০০ থেকে ২৫০টি নতুন শাখা খোলার পরিকল্পনা নিয়েছে ব্যাঙ্কটি। বিশেষ করে নতুন আবাসন এলাকা ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলাগুলিতে শাখা বাড়ানো হবে। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ শেষে এসবিআইয়ের মোট কর্মী সংখ্যা ছিল ২.৪৫ লক্ষের বেশি।


