SBI Alert | SBI-এর গ্রাহক? এই দিনে করতে পারবেন না UPI পেমেন্ট! কবে জেনে নিন

Wednesday, September 2 2026, 4:20 pm
SBI Alert | SBI-এর গ্রাহক? এই দিনে করতে পারবেন না UPI পেমেন্ট! কবে জেনে নিন
highlightKey Highlights

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ৪ সেপ্টেম্বর মেইনটেনেন্সের কারণে ইউপিআই পরিষেবা ব্যাহত হবে।


আপনি কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র গ্রাহক? তাহলে আপনার জন্যে গুরুত্বপূর্ণ খবর। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার ইউপিআই পেমেন্ট করতে গেলেই আটকে যেতে পারে পেমেন্ট। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ৪ সেপ্টেম্বর মেইনটেনেন্সের কারণে ৪৫ মিনিটের জন্য এসবিআইয়ের অনলাইন পরিষেবা ব্যাহত হবে। রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ১৫ মিনিট অবধি কোনও লেনদেন করা যাবে না। তবে গ্রাহকরা এই সময়ে ইউপিআই লাইট (UPI Lite) ব্যবহার করতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File