Ram Mandir | তিন মাস আগেই রামমন্দিরের কোটি কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রী চুরি টের পেয়েছিল SBI!

Key Highlightsঅযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য।
অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুযায়ী, রাম মন্দিরের প্রণামী বাক্সের টাকা নয়ছয়ের আশঙ্কা আগেই করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। যার ফলে ঠিক তিন মাস আগেই টাকা গণনার দায়িত্বে থাকা কর্মীদের সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিল SBI। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষের সেই সতর্কবার্তাতে কান না দিয়ে, উল্টে মন্দির ট্রাস্টের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা ওই কর্মীদের বরখাস্ত করার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছিলেন বলে বিশেষ সূত্রে খবর। এই হাই-প্রোফাইল মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের বয়ান রেকর্ড করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার প্রেক্ষিতে ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্র এবং গোপাল রাওকেও খুব শীঘ্রই নোটিশ পাঠানো হতে চলেছে। ইতিমধ্যেই চম্পত রাই এবং অনিল মিশ্র ইতিমধ্যেই ট্রাস্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন।


