SBI | গুণতে হবে সার্ভিস চার্জ! ১লা অক্টোবর থেকে টাকা তোলার নিয়মে বদল আঁচে SBI!

Thursday, August 20 2026, 1:48 pm
SBI | গুণতে হবে সার্ভিস চার্জ! ১লা অক্টোবর থেকে টাকা তোলার নিয়মে বদল আঁচে SBI!
highlightKey Highlights

বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজ়িট (বিএসবিডি) অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য নিয়মে বদল আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।


বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজ়িট (বিএসবিডি) অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য নিয়মে বদল আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আগামী ১ অক্টোবর থেকে মাসে নির্দিষ্ট সংখ্যার বেশি নগদ তোলার ক্ষেত্রে গুণতে হবে সার্ভিস চার্জ। বিবৃতি জারি করে ব্যাঙ্কটি জানিয়েছে, মাসে প্রথম চারটি নগদ নিখরচায় তোলা যাবে। কিন্তু, তারপরে অতিরিক্ত প্রতিবার নগদ তোলার ক্ষেত্রে ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য পণ্য ও পরিষেবা কর দিতে হবে। ফলে যাঁরা একই মাসে এটিএম, শাখা এবং অন্যান্য অনুমোদিত মাধ্যমে একাধিক বার টাকা তোলেন, তাঁদের জন্য খরচের বিষয়টি নতুন করে মাথায় রাখতে হবে।ন্যূনতম খরচে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আসতে চান এমন গ্রাহকদের কথা মাথায় রেখে এসবিআই-এর বিএসবিডি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File