Sayak Chakraborty | গোরুর মাংস খাওয়া কাণ্ডের সঙ্গে ২.৫ লাখ টাকার সম্পর্ক নেই, বিতর্ক বাড়তেই দাবি সায়কের! BJP কেন দিল টাকা তাও জানান ইউটিউবার!
Saturday, September 26 2026, 8:15 am

Key Highlightsজানুয়ারির বিতর্কিত ‘অলিপাব’ কাণ্ডের সঙ্গে এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে নেটপাড়ায় জল্পনা শুরু হয়।
নির্বাচন কমিশনের পেশ করা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের খরচ অনুযায়ী, প্রচারের কাজে বেশ কয়েকজন বাংলা কনটেন্ট ক্রিয়েটরকে অর্থ দিয়েছিল বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে অভিনেতা-ইউটিউবার সায়ক চক্রবর্তীর (২.৫ লাখ টাকা)। এরপরই জানুয়ারির বিতর্কিত ‘অলিপাব’ কাণ্ডের সঙ্গে এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে নেটপাড়ায় জল্পনা শুরু হয়। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে সায়ক জানান, অলি পাব ঘটনার সঙ্গে এই টাকার কোনো সম্পর্ক নেই। মার্চ থেকে মে মাসের মধ্যে বিজেপির হয়ে এসআইআর (SIR) ও প্রধানমন্ত্রীর অবস্থান সম্পর্কিত কিছু টেকনিক্যাল কনটেন্ট তৈরির বিনিময়েই তিনি এই পারিশ্রমিক পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। সততার সঙ্গেই তিনি এই টাকা উপার্জন করেছেন বলে স্পষ্ট জানান অভিনেতা।


