Saokat Molla | সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে তল্লাশি NIA-র, আটক নেতার ছেলে
Thursday, June 4 2026, 3:59 am

Key Highlightsভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে NIA-র দল।
সাতসকালে ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে NIA-র দল। বৃহস্পতিবার সকালে শওকতের জীবনতলার বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্ত বাহিনী দলের সদস্যরা। সে সময় বাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। তাঁকে সঙ্গে নিয়েই মৌখালির বিভিন্ন প্রান্তে ঘুরছেন তদন্তকারীরা। ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তল্লাশি চলছে বলে খবর। ঘটনায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতা ওয়াহিদুল ইসলাম-সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।
- Related topics -
- রাজ্য
- এনআইএ
- বোমা বিস্ফোরণ
- গ্রেফতার
- তদন্ত


