Saudi Arabia | ইয়েমেনের তৈল শোধনাগারে সৌদি হামলা! পাল্টা হাউথি বাহিনীর মিসাইল আক্রমণ Aramco-র দপ্তরে
Wednesday, October 14 2026, 3:02 am

Key Highlightsমঙ্গলবার হাউথি অধিকৃত ইয়েমেনের রাজধানী সানার পশ্চিম প্রান্তে আল-সাবাহতে একটি তৈল শোধনাগারে হামলা চালিয়েছে রিয়াধ।
মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ গুরুতর আকার নিচ্ছে। মঙ্গলবার হাউথি অধিকৃত ইয়েমেনের রাজধানী সানার পশ্চিম প্রান্তে আল-সাবাহতে একটি তৈল শোধনাগারে হামলা চালায় রিয়াধ। সমাজ মাধ্যমে ইয়েমেনের তৈল শোধনাগারে রিয়াধের হামলার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, এয়ার স্ট্রাইকে ইয়েমেনের ওই তৈল শোধনাগারটির একাংশ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পরেই হাউথি বাহিনী বার্তা দেয়, সৌদির এই হামলার কড়া জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারির কিছুক্ষণ পরেই সৌদি আরবের পূর্বদিকে ধাহরণ শহরে Aramco-র একটি প্রশাসনিক ভবনে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হাউথিরা। এই হামলায় ভবনের উপরের তিনটি তলায় আগুন লেগে গিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- সৌদি আরব
- ইরান
- হামলা
- ড্রোন হামলা
- শক্তিশালী মিসাইল
- রকেট হামলা


