Saudi Arabia Helicopter Crash | টার্মিনাল খোলার দু দিনের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা, সৌদিতে ভেঙে পড়লো হেলিকপ্টার, মৃত ১৪
Sunday, June 28 2026, 2:22 pm

Key Highlightsরবিবার সকাল ৬টা নাগাদ সেই দেশের পূর্ব উপকূলে অবস্থিত রাস্ তানুরায় ভেঙে পড়ে ‘আরামকো’ সংস্থার একটি হেলিকপ্টার।
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মর্মান্তিক ঘটনা। রবিবার সৌদি আরবে ভেঙে পড়লো ‘আরামকো’ সংস্থার একটি হেলিকপ্টার। এদিন সকাল ৬টা নাগাদ সেই দেশের পূর্ব উপকূলে অবস্থিত রাস্ তানুরায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। এই ঘটনায় কপ্টারে থাকা ১৪ জনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, নিহত ১৪ জনের প্রত্যেকেই সৌদির নাগরিক, ‘আরামকো’-র কর্মী। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, প্রায় চার মাস বন্ধ থাকার পরে গত শুক্রবারই রাস্ তানুরা টার্মিনালে অপরিশোধিত তেল লোডিং বা খালাসের কাজ ফের শুরু করেছিল আরামকো।
- Related topics -
- আন্তর্জাতিক
- সৌদি আরব
- বিমান দুর্ঘটনা
- মৃত্যু
- বিমানবন্দর


