Indians-Saudi Arabia | 'বাড়ির ভেতরেই থাকুন', সৌদি হামলার মধ্যে ভারতীয়দের সতর্ক করলো দিল্লি
Thursday, October 8 2026, 4:38 pm

Key Highlightsসৌদিতে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করল দিল্লি। বিপদ এড়াতে আপাতত ঘরেই থাকতে বলে হয়েছে তাদের।
সৌদি আরবে হাউথির লাগাতার হামলায় নিষ্ক্রিয়তার জেরে সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান। অবশেষে ইয়েমেনে ইরান-সমর্থিত হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে পাক যুদ্ধবিমান। যুদ্ধবিমান থেকে ঘনঘন বোমা বর্ষণ করা হচ্ছে। এই অবস্থায় রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে থাকা সকল ভারতীয় নাগরিককে সতর্ক ও সজাগ থাকতে হবে। প্রয়োজন মতো বাড়ির ভেতরেই থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি মাধ্যমে জারি করা নির্দেশাবলী অনুসরণ করুন।” ভারতীয়দের বলা হয়েছে, “ভারতীয় নাগরিকদের চলমান ঘটনাবলী সম্পর্কিত কোনও ভিডিও বা সংবাদ প্রচার বা পোস্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”এছাড়া, ‘প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্র’-এর ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইনটি (স্থানীয় টোল-ফ্রি নম্বর ৮০০২৪৭১২৩৪) সচল রয়েছে।


