Satyendar Jain Arrested | জল বোর্ডে বড়োসড়ো দুর্নীতি, দিল্লিতে গ্রেফতার AAP নেতা সত্যেন্দ্র জৈন সহ ৫, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে কী কী অভিযোগ?
Wednesday, August 19 2026, 4:02 am

Key Highlightsটেন্ডারে অনিয়ম ও কারচুপির অভিযোগে প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টি (AAP) নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা (ACB)।
দিল্লির ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অভিযোগ করেছিল, দিল্লি জল বোর্ডের অধীনে পরিচালিত একাধিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সম্প্রসারণ ও আধুনিকীকরণের টেন্ডার প্রক্রিয়ায় বড়সড় অনিয়ম, টেন্ডারের শর্তে কারচুপি এবং অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে। এই ঘটনায় প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। গ্রেপ্তার করা হয়েছে দিল্লি জল বোর্ডের প্রাক্তন CEO উদিত প্রকাশ রাই, DJB-র প্রাক্তন চুক্তিভিত্তিক পরামর্শদাতা অঙ্কিত শ্রীবাস্তব, A.N. Enterprises-এর মালিক নাগেন্দ্র যাদব, Euroteck Environment Pvt Ltd-এর মালিক রাজা কুমার কুরা এবং Srijanhar-এর মালিক পঙ্কজ বর্মাকেও। অভিযোগ, Euroteck Environment Pvt Ltd-সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টেন্ডারের শর্তের বিধিনিষেধ বদলানো হয়।


