Sarfaraz Khan | সাই সুদর্শনের চোটে শাপে বর! ভারতীয় দলে ফিরলেন উইকেটকিপার-ব্যাটার সরফরাজ় খান

Sunday, August 9 2026, 4:10 pm
Sarfaraz Khan | সাই সুদর্শনের চোটে শাপে বর! ভারতীয় দলে ফিরলেন উইকেটকিপার-ব্যাটার সরফরাজ় খান
highlightKey Highlights

এ বার সাই সুদর্শনের চোটে যেন শাপমুক্তি ঘটল তাঁর। প্রায় দুই বছর পরে ভারতীয় ক্রিকেট দলে ফিরলেন মুম্বইয়ের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার।


শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের আগেই চোট বিপাকে ভারতীয় দল। ডান পায়ের বুড়ো আঙুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। তাঁর পরিবর্ত হিসেবে স্কোয়াডে ডাক পেলেন সরফরাজ়। রবিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছে, ‘সুদর্শনের পরিবর্ত হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে সরফরাজ়কে। ১৫ অগস্ট থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য দল রওনা হওয়ার আগে কলম্বোয় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’ ২০২৪ সালের নভেম্বর মাসে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন সরফরাজ়। সেঞ্চুরিও করেছিলেন। তারপরই নির্বাচকদের পরিকল্পনার বাইরে ছিলেন সরফরাজ। এ বার জাতীয় দলে ফিরলেন মুম্বইয়ের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File