Saradha Chit Scam | বাংলার পর এবার অসম, ১৩ বছর পর জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন!

Wednesday, August 19 2026, 3:49 am
Saradha Chit Scam | বাংলার পর এবার অসম, ১৩ বছর পর জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন!
highlightKey Highlights

মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছেন।


চিটফান্ড মামলায় বিচারাধীন বন্দি সারদা কর্তা সুদীপ্ত সেন। ১২ বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি। আগে বাংলায় তাঁর বিরুদ্ধে হওয়া ৩৮২টি মামলাতে জামিন পেয়েছেন তিনি। সিবিআইয়ের হাতে থাকা অসমের মামলাতেও জামিন মিললো। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছেন। শীর্ষ আদালত বলছে, “এই মামলায় ১০ বছর ধরে জেলবন্দি রয়েছেন অভিযুক্ত। তাই সার্বিকভাবে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করে আমরা জামিন মঞ্জুর করছি।” নিম্ন আদালত শর্ত ঠিক করলেই জেলমুক্তি হতে পারে সারদা কর্তার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File