Saokat Molla Son Cafe | নদী চুরি করে বেআইনি ক্যাফে! শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-তে চলল বুলডোজ়ার

Thursday, July 2 2026, 4:33 am
Saokat Molla Son Cafe | নদী চুরি করে বেআইনি ক্যাফে! শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-তে চলল বুলডোজ়ার
highlightKey Highlights

মাতলা নদীর চর দখল করে অবৈধভাবে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। আগেই ক্যাফেটি ভাঙার নোটিস দিয়েছিলেন মহকুমাশাসক।


বৃহস্পতিবার শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফেতে চলল বুলডোজ়ার। সূত্রের খবর, এদিন সকাল থেকে ক্যানিংয়ের মৌখালিতে ক্যাফে ভাঙার কাজ শুরু করল প্রশাসন। ইমরান মোল্লার মালিকানাধীন এই ক্যাফেটেরিয়াটির নাম ‘অরণ্যের কুলে’। অভিযোগ, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই মাতলা নদীর চরের উপর এই ক্যাফে তৈরি করেছিলেন ইমরান। মাতলার চরে সেচ দপ্তরের জমি দখল করে এই বেআইনি নির্মাণ করা হয়েছিল। আগেই ক্যাফে ভাঙার নোটিস দিয়েছিলেন মহকুমাশাসক। আজ ভাঙার প্রক্রিয়া শুরু করা হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File