Saokat Molla | ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় শওকতকে হেফাজতে নিলো NIA, কী কী অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে?
Saturday, June 6 2026, 3:09 pm

Key Highlightsশনিবার আদালতে NIA-এর আইনজীবী জানান, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করেছে NIA।
আজ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সোনারপুর কামালগাছি থেকে ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করেছে NIA। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, কল ডিটেইলস খতিয়ে দেখে জানা গিয়েছে বোমা তৈরির সময়ে জখম হওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো শওকত। NIA-র তদন্তকারীরা জানিয়েছেন, শওকতের মোবাইল ফোন উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শওকত।


