Santosh Mitra Square | প্রতিপদে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মণ্ডপে নেমেছে মানুষের ঢল
Sunday, October 11 2026, 5:39 pm

Key Highlightsরবিবার সন্ধ্যায় সন্তোষ মিত্র স্কোয়্যারে পুজো মণ্ডপের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রতিপদ থেকেই শহরের পুজো মণ্ডপগুলিতে মানুষের ঢল। রবিবার সন্ধ্যায় সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুজোর অন্যমত পৃষ্ঠপোষক সজল ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি বিধায়ক সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের থিম ‘সনাতনী চেতনায় বন্দে মাতরম’। গত ১৯ জুলাই, রবিবার সন্তোষ মিত্র স্কোয়্যারের খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। রবিবার থেকেই খুলে গেলো মন্ডপ। জনস্রোত কলকাতায়।


