Shankh Mitra | মাস্কের পরেই শঙ্খ, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনের CEO যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাঙালি এই ছাত্র!
Friday, June 26 2026, 11:27 am

Key Highlightsটেসলা-কর্তা ইলন মাস্কের পরেই সর্বোচ্চ বেতন প্রাপ্ত চিফ এগজ়িকিউটিভ অফিসার বা CEO হয়ে উঠলেন এক বাঙালি।
টেসলা-কর্তা ইলন মাস্কের পরেই সর্বোচ্চ বেতন প্রাপ্ত চিফ এগজ়িকিউটিভ অফিসার বা CEO হয়ে উঠলেন এক বাঙালি। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টেসলা-কর্তা ইলন মাস্কের পরেই সর্বোচ্চ বেতন পান যে চিফ এগজ়িকিউটিভ অফিসার বা CEO, তিনি হলেন শঙ্খ মিত্র। শঙ্খ মিত্রের বর্তমান ‘প্যাকেজ’ বা মোট বার্ষিক পারিশ্রমিক হলো ৮২১ মিলিয়ন ডলার (প্রায় ৭,৭৫১ কোটি ৮৮ লক্ষ টাকা)। বর্তমানে তিনি আমেরিকার প্রথম সারির রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ‘ওয়েলটাওয়ার ইনকর্পোরেশন’-এর CEO পদে রয়েছেন। মেধা এবং অদম্য পরিশ্রমে ভর করে আন্তর্জাতিক কর্পোরেট দুনিয়ার একেবারে শীর্ষে থাকা এই বাঙালি ইঞ্জিনিয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র।সেখান থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন তিনি।
- Related topics -
- সাফল্যের কাহিনী
- শহর কলকাতা
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- সিইও
- ইলন মাস্ক


