Sanju Samson | বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ICCর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন!

Tuesday, April 14 2026, 5:29 pm
Sanju Samson | বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ICCর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন!
highlightKey Highlights

আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন।মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসাবে আইসিসি বেছে নিয়েছে তাঁকে।


আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন। মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসাবে আইসিসি বেছে নিয়েছে তাঁকে। মার্চে তিনি টি-২০ বিশ্বকাপে ২৭৫ রান করেন। তাঁর রানের গড় ১৩৭.৫০। এছাড়াও তাঁর স্ট্রাইক রেটও প্রায় দুশো। আইসিসির টুর্নামেন্ট সেরা দলেও তাঁর নাম ছিল। এবার মাসের সেরা নির্বাচিত হলেন তিনি। উল্লেখ্য, একসময় প্রথম একাদশের অনিয়মিত সদস্য সঞ্জু স্যামসন রীতিমতো চমক দিয়েছেন বিশ্বকাপে। দলের সেরা পারফর্মার হয়ে টুর্নামেন্টের সেরার খেতাব পেয়েছেন। ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, পরপর ৩ ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File