DA | সরকার পোষিত কর্মীদের বকেয়া ডিএ মেটানোর আর্জি, মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের!
Tuesday, June 9 2026, 2:08 pm

Key Highlightsসরকার পোষিত কর্মী অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভায় কর্মরতরা এখনও পর্যন্ত কোনও টাকা পাননি।
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। বকেয়া ডিএ দেওয়ার নির্দেশও দিয়েছিলো শীর্ষ আদালত। সেই মতো সুপ্রিম নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া ডিএ-এর একটা অংশ পেয়েছেন। অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা। তবে সরকার পোষিত কর্মী অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভায় কর্মরতরা এখনও পর্যন্ত কোনও টাকা পাননি। ফলে অবিলম্বে সরকার পোষিত কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মেটানোর আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া যে সকল কর্মীরা বকেয়া ডিএ পাননি, অবিলম্বে তা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- ডিএ


