Sandeshkhali STF Raid | সন্দেশখালিতে STF হানা, তৃণমূল নেতা ঘনিষ্ঠের পুকুর থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Saturday, June 6 2026, 6:20 am
Sandeshkhali STF Raid | সন্দেশখালিতে STF হানা, তৃণমূল নেতা ঘনিষ্ঠের পুকুর থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
highlightKey Highlights

এলাকায় অশান্তি পাকানোর জন্য এই অস্ত্র মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।


সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ হানা। পুকুর থেকে মিললো আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, এদিন সাতসকালে সন্দেশখালির মণিপুরে তল্লাশি অভিযান চালায় সন্দেশখালি খানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং এসটিএফ। দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়ি লাগোয়া পুকুর থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অশান্তি পাকানোর জন্য এই অস্ত্র মজুত করা হয়েছিল। দু’জনেই শেখ শাহাজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File