Sandeshkhali | শেখ শাহজাহানের খাসতালুক থেকে ঊদ্ধার অস্ত্রভাণ্ডার, পুকুরে লুকোনো ছিল বন্দুক-কার্তুজ

Friday, June 12 2026, 4:31 am
Sandeshkhali | শেখ শাহজাহানের খাসতালুক থেকে ঊদ্ধার অস্ত্রভাণ্ডার, পুকুরে লুকোনো ছিল বন্দুক-কার্তুজ
highlightKey Highlights

রাজ্যে পালাবদলের পর সেই শাহজাহানের খাসতালুক থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করল এসটিএফ ও রাজ্য পুলিশ।


বেশ কয়েক বছরে ধরে জেলবন্দি সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। এবার শাহজাহানের খাসতালুক থেকে মিললো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকা থেকে প্রচুর পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিলেন এসটিএফ ও রাজ্য পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালির ন্যাজাট থানার খড়িহাট শিরিষতলার একটি পুকুর থেকে ১৬টি বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশ, সিআইডি, এসটিএফ-এর সক্রিয়তায় শেখ শাহজাহানের ডেরা থেকে লাগাতার উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য, গত ৬ জুন শাহজাহানের বাড়ি লাগোয়া সন্দেশখালির সরবেড়িয়া, আকুঞ্জিপাড়া ও মণিপুর গ্রাম থেকে প্রচুর বন্দুক, কার্তুজ উদ্ধার করেছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File