Sandakphu | সান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে প্রাণ হারালেন তুফানগঞ্জের এক যুবক! কারণ ঘিরে ধোঁয়াশা
Wednesday, September 30 2026, 4:35 pm

Key Highlightsসান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে প্রাণ হারালেন তুফানগঞ্জের এক যুবক। মৃতের নাম প্রিয়তোষ অধিকারী (২৭)।
সান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে বাঙালি তরুনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। মৃতের নাম প্রিয়তোষ অধিকারী (২৭)। তিনি তুফানগঞ্জ ১ ব্লকের অন্তর্গত অন্দরান-ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। গত শনিবার চার বন্ধুর সঙ্গে ঘুরতে যান তিনি। সান্দাকফুর রুটে ট্রেকিং করার সময় আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দার্জিলিং জেলার সুকিয়াপোখড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। বুধবার এই ঘটনা সম্পর্কে পরিবারকে জানানো হয়েছে। পাহাড়ের উচ্চতার কারণে তীব্র শ্বাসকষ্ট নাকি অন্য কোনও শারীরিক জটিলতার জেরে মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
- Related topics -
- রাজ্য
- উত্তরবঙ্গ
- সান্দাকফু
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


