Birbhum | খাবারের দোকানে লিখতে হবে মালিকের ধর্ম পরিচয়, ফতোয়া জারি সনাতন জাগরণ মঞ্চের!
Monday, September 7 2026, 2:51 pm

Key Highlightsবীরভূমের ইলামবাজারে খাবারের দোকানে মালিক হিন্দু না মুসলিম, তা ব্যানারে স্পষ্ট লেখার দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
বীরভূমের ইলামবাজারে খাবারের দোকানে মালিক হিন্দু না মুসলিম, তা ব্যানারে স্পষ্ট লেখার দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ‘সনাতন জাগরণ মঞ্চ’ এবং বিজেপির যুব মোর্চার তরফে হোটেল ও রেস্তোরাঁর মালিকদের এ বিষয়ে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইলামবাজার হয়ে বোলপুর যাওয়া পর্যটকরা হোটেল চয়ন নিয়ে বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি সংগঠনটির। অভিযোগ, মুসলিম মালিকানাধীন অনেক খাবারের দোকানে হিন্দু নাম ব্যবহার করা হচ্ছে, যা দেখে খাবার খাওয়ার পর কিউআর কোডে টাকা মেটানোর সময় বিষয়টি জানা যাচ্ছে। এর ফলে গ্রাহকদের ধর্মাচরণ ব্যাহত হচ্ছে বলে দাবি তুলে ব্যানার পরিবর্তনের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বীরভূম


