Samrat Choudhary | বিহারে শুরু সম্রাট যুগ, নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী!
Wednesday, April 15 2026, 6:42 am

Key Highlightsবুধবার বিহারের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। বাংলার প্রতিবেশী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হলেন সম্রাট।
বুধবার বিহারের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। বাংলার প্রতিবেশী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হলেন সম্রাট। পাটনার লোক ভবনে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন তাঁকে শপথবাক্য পাঠ করালেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জেপি নড্ডা, ভিখুভাই ডালসানিয়া এবং রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতীশ কুমার, এলজেপি (রামবিলাস) পার্টির প্রধান চিরাগ পাসোয়ানও। উল্লেখ্য, সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় এই প্রথম বিহারে মুখ্যমন্ত্রী হল বিজেপির কোনও নেতা।


