Samrat Choudhary | বিহারের নতুন মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন সম্রাট চৌধুরী, এই প্রথম বিজেপির কেউ হবেন বিহারে মুখ্যমন্ত্রী!
Tuesday, April 14 2026, 11:44 am

Key Highlightsআগামিকাল শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিহারের নতুন মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন সম্রাট চৌধুরী। মঙ্গলবার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। তার কিছুক্ষণ পরেই বিহারের শাসকজোট এনডিএর তরফ থেকে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের ক্যাবিনেটে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো সম্রাট চৌধুরীর নাম ঘোষণা করা হয়। বলা বাহুল্য, এই প্রথম বিজেপির কেউ বিহারে মুখ্যমন্ত্রী পদে বসলেন। সূত্রের খবর, আগামিকাল শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- Related topics -
- দেশ
- ভারত
- বিহার
- বিজেপি
- মুখ্যমন্ত্রী


