Samik Bhattacharya | 'কলকাতার বুক-মুখ পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন'- অপরিচ্ছন্ন ধর্মতলা পরিষ্কারের নির্দেশ শমীকের!

Saturday, August 15 2026, 4:59 pm
Samik Bhattacharya | 'কলকাতার বুক-মুখ পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন'- অপরিচ্ছন্ন ধর্মতলা পরিষ্কারের নির্দেশ শমীকের!
highlightKey Highlights

রাস্তায় নোংরা-আবর্জনা পরিষ্কারের জন্য যা যা করনীয় সরকার তাই করছে। এবার ধর্মতলা নিয়ে বড় কথা বলে দিলেন বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য।


বদলের বাংলায় এবার রাস্তার আবর্জনা পরিষ্কারের বার্তা বিজেপি রাজ্যসভাপতির। আগামিকাল (রবিবার) থেকে কাউন্সিলরদের ধর্মতলা পরিষ্কারের নির্দেশ দিলেন শমীক ভট্টাচার্য। এদিন তিনি বললেন, “ধর্মতলা থেকে সরে যান। ওটা কলকাতার বুক। আমাদের দু’জন কাউন্সিলর আছেন, একজন বিধায়ক আছেন। আমি তাঁদের দায়িত্ব দিচ্ছি, ধর্মতলা আগে পরিষ্কার করুন তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। এর জন্য কোনও নির্দেশের দরকার নেই। এটা পার্টির অবস্থান। এটা পার্টির ঘোষিত অবস্থান।” তিনি আরও বলেন, “ধর্মতলার যে অবস্থা বানিয়ে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন দোকানের সামনে আজ সেখানে ফুটপাত দখল করে পাস্টিক লাগানো হয়েছে। দোকানের মানুষরা দীর্ঘদিন মানুষকে ট্যাক্স দিচ্ছেন। আমাদের দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থার সঙ্গে তাঁদের যোগাযোগ আছে। আজ তাঁদের অধিকার রক্ষার দায়িত্ব কাউন্সিলরদের। সুতরাং কলকাতার বুক-মুখ পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন। আজ প্রতিজ্ঞা নিন, এই কাজ কাল থেকেই করতে হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File