Saltlake Water Supply | ১২ ঘণ্টা চলবে পাইপলাইনের কাজ, জল বন্ধ সল্টলেকে! চিন্তায় বাসিন্দারা

Wednesday, November 25 2026, 3:37 am
Saltlake Water Supply | ১২ ঘণ্টা চলবে পাইপলাইনের কাজ, জল বন্ধ সল্টলেকে! চিন্তায় বাসিন্দারা
highlightKey Highlights

নিউ টাউন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে বিধাননগরে জল সরবরাহের পরিমাণ বাড়াতে একটি অতিরিক্ত পাইপলাইন যুক্ত করার কাজ হবে।


চলবে পাইপলাইনের কাজ। ১২ ঘন্টা সল্টলেকে বন্ধ থাকবে জল সরবরাহ! পুরসভা সূত্রে জানানো হয়েছে, আজ, বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা বিধাননগর পুরনিগম এলাকার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ২২ থেকে ২৭, ২৯ থেকে ৩৪ এবং ৩৭ থেকে ৪১ নম্বর— মোট ১৭টি ওয়ার্ডে এই নির্দেশিকা বহাল হয়েছে। নিউ টাউন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সঙ্গে সল্টলেকের মূল জল সরবরাহকারী লাইনের সংযোগ স্থাপনের কাজ করার জন্য এই শাটডাউন নেওয়া হয়েছে। পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, ‘বুধবার সকাল ৮টায় সরবরাহ বন্ধের আগে মঙ্গলবার রাত পর্যন্ত জলাধারগুলি পুরোপুরি ভরে রাখা হয়েছে। ফলে সকালের দিকে বাসিন্দাদের জলের তেমন সমস্যা হবে না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File