Salman Khan | ক্রমাগত প্রাণনাশের হুমকি! তবুও ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে কলকাতায় 'ভাইজান'

Wednesday, November 25 2026, 4:49 pm
Salman Khan | ক্রমাগত প্রাণনাশের হুমকি! তবুও ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে কলকাতায় 'ভাইজান'
highlightKey Highlights

কোন শুটিংয়ের জন্য নয়, আগামী ডিসেম্বর মাসে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কলকাতায় আসতে চলেছেন তিনি।


আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। এই অনুষ্ঠানে যোগ দিতে শহরে পা দিতে চলেছেন স্বয়ং 'ভাইজান' সলমন খান। গত দুই বছর ধরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। গোটা বাড়িকে ঢেকে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। নিজেও জনসম্মুখে তেমনভাবে বেরোচ্ছেন না। সলমন ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের এবং জনি লিভার। তালিকায় রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অনুরাগ বসু ও মধুর ভাণ্ডারকরও। এই বছর প্রথমবার ভিক্টোরিয়ায় রেড কার্পেট হবে। হলিউডের তারকাদেরও আমন্ত্রণ জানানো হতে পারে এই অনুষ্ঠানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File