Salman Khan | শাহরুখ-অজয়ের পর এবার আইনি বিপাকে পড়লেন 'ভাইজান'! কোন সমস্যায় জড়ালেন সলমন খান?

Sunday, November 29 2026, 3:13 pm
Salman Khan | শাহরুখ-অজয়ের পর এবার আইনি বিপাকে পড়লেন 'ভাইজান'! কোন সমস্যায় জড়ালেন সলমন খান?
highlightKey Highlights

শাহরুখ খান ও অজয় দেবগনের পর এবার আইনি নোটিস পেলেন সলমন খান। একটি বিজ্ঞাপনে মুখ দেখিয়েই বড়সড় বিপদে পড়েছেন অভিনেতা।


অজয় দেবগন, শাহরুখ খানের পর এবার পান মশলার বিতর্কে নাম জড়ালো ভাইজানের। 'রাজশ্রী পান মশলা'র বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে সলমন এবং পান মশলা প্রস্তুতকারী সংস্থাকে নোটিস পাঠাল রাজস্থান রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশন। যোধপুরের বাসিন্দা গজেন্দ্র কুমার এই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, ‘জশন কা টশন’ নামের ওই বিজ্ঞাপনে সলমনকে বলতে দেখা গিয়েছে, মাত্র ৫ থেকে ১০ টাকার প্যাকেটে নাকি দামি কেশর ও এলাচ রয়েছে। এই বিজ্ঞাপন কিশোর কিশোরীদের বিভ্রান্ত করবে, দাবি তার। পালটা সলমনের আইনজীবীদের দাবি, অভিনেতা পান মশলা নয়, বরং রুপোর তবক দেওয়া এলাচের বিজ্ঞাপন করেছেন। আদালতে মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি ২০২৭।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File