Salman-RSS | RSS-এর শততম বর্ষের অনুষ্ঠানে উপস্থিত বলিউডের 'ভাইজান'! আপ্লুত মোহন ভাগবত

Sunday, February 8 2026, 4:58 pm
Salman-RSS | RSS-এর শততম বর্ষের অনুষ্ঠানে উপস্থিত বলিউডের 'ভাইজান'! আপ্লুত মোহন ভাগবত
highlightKey Highlights

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শততম বর্ষ উপলক্ষে মুম্বইয়ে দু’দিনের আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সলমন।


রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শততম বর্ষ উপলক্ষে মুম্বইয়ে দু’দিনের আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। শনিবার ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ভাইজান সলমন খান। এরপরই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। এদিন তিনি বললেন, “কলেজ পড়ুয়ারা সলমন খানের ফ্যাশন অনুকরণ করেন। কিন্তু কেন তারা তা করে? কলেজ পড়ুয়ারা সাফ জানান,সলমন করেন বলেই তাঁরাও এই ফ্যাশন অনুকরণ করেন। এভাবেই সলমনের উচিত সামাজিক মূল্যবোধকেও ফ্যাশন বা ট্রেন্ডে পরিণত করা।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমা মালিনী, রণবীর কাপুরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File