Mirabai Chanu | রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমসে সোনা জয় সোনার মেয়ে মীরাবাইয়ের!
Sunday, July 26 2026, 5:12 pm

Key Highlightsগ্লাসগোয় ৪৮ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস লিখলেন। অলিম্পিকে রুপো জয়ী এই তারকা টানা তিনটি কমনওয়েলথ গেমসেই সোনার পদক জিতেছেন।
প্রথম লিফটে ব্যর্থতা, তার পর দুরন্ত প্রত্যাবর্তন। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন মীরাবাই চানু। রবিবার গ্লাসগোয় মহিলাদের ৮২ কেজি বিভাগের প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন তিনি। এরপর তৃতীয় চেষ্টায় ৮৫ কেজি তুলে তিনি কমনওয়েলথ রেকর্ড গড়েন। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১০৫ কেজি ওজন তুলতে পারেন কি না। যদিও প্রথম চেষ্টায় আবারও ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় অনবদ্য প্রত্যাবর্তন করেন। সব মিলিয়ে ১৯০ কেজি ওজন তুললেন মণিপুরের ভূমিকন্যা। ২০১৮ গোল্ড কোস্ট, ২০২২ বার্মিংহ্যামের পর গ্লাসগো কমনওয়েথ গেমসেও সোনা জিতলেন চানু। টানা চারবার এই প্রতিযোগিতায় ভারতকে পদক এনে দিলেন তিনি।


