Sabrimala Darshan | সবরীমালায় পুণ্যার্থীদের দর্শনের নিয়মে বড় বদল, কী জানালো ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ড?
Wednesday, November 25 2026, 4:53 am

Key Highlightsপ্রচুর স্লট বুক করে তা বাতিল করা এবং পরে পরিকল্পিত ভাবে অন্যদের পাইয়ে দেওয়ার চক্র রুখতেই এই পদক্ষেপ।
সবরীমালা মন্দিরে টিকিট বুকিংয়ে এবার বদল আনলো ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ড (TDB)। বোর্ডের সভাপতি কে জয়কুমার জানিয়েছেন, বাতিল হওয়া ভার্চুয়াল কিউ (Virtual Queue) স্লটগুলি ফের বুকিংয়ের জন্য খুলবে ঠিক ৮ ঘণ্টা পর। দেবস্বম মন্ত্রী কে মুরলীধরন বোর্ডকে চিঠি দিয়ে অফলাইন রেজিস্ট্রেশন কেন্দ্র খোলার আর্জি জানিয়েছেন। মন্ত্রীর কথায়, দর্শনের টিকিটের দৈনিক ভার্চুয়াল কোটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অথচ স্লট বুক করেও অনেকে মন্দিরে আসছেন না। তাই তিরুবনন্তপুরম, পান্ডালাম এবং এট্টুমানুরে স্পট বুকিং চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। একসঙ্গে প্রচুর স্লট বুক করে পরে সেগুলি বাতিল করে অন্যদের পাইয়ে দেওয়ার কালোবাজারি চক্র রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- শবরীমালা মন্দির
- ভারত


