SAAF Women Championship | ৭ বছর পর SAFF-এ সেরা ভারত, বাংলাদেশকে হারিয়ে ফুটবলে চ্যাম্পিয়ন ব্লু টাইগ্রেসরা
Saturday, June 6 2026, 4:52 pm

Key Highlightsফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ওপার বাংলার খেতাবের হ্যাটট্রিকের স্বপ্ন চুরমার করে দিলেন সঙ্গীতা-সানফিদারা।
দীর্ঘ সাত বছরের খরা কাটিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেরার শিরোপা জিতল ব্লু টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশকে ৩:১ গোলে হারিয়ে দিলেন সঙ্গীতা-সানফিদারা। এদিন ম্যাচের শুরু থেকে সমানে সমানে টক্কর দিচ্ছিল দুই দল। ম্যাচের ৪২ মিনিটে ভারতের হয়ে প্রথম গোলটি করেন পেয়ারি জাজা। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে বাংলাদেশের হয়ে সমতা ফেরান ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধে মাত্র ৪৮ সেকেন্ডে পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে বল জালে জড়ান সানফিদা। ৮২ মিনিটে ভারতের হয়ে বিজয়ী গোলটি করেন লিন্ডা কম।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- মহিলা ফুটবলার
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বিশ্ব চ্যাম্পিয়ন


