Kolkata Metro | আরও এগোলো মেট্রোর কাজ, বাইপাস মেট্রোর 'শূন্যস্থান' পূরণের কাজ শুরু RVNL-র!
Tuesday, June 2 2026, 2:52 pm

Key Highlightsচিংড়িঘাটা থেকে প্রায় ৫০০ মিটার দূরে মেট্রো পলিটনের কাছে অবস্থিত বেলেঘাটা স্টেশনে সাধারণ মানুষের যাতায়াতের পথ সুগম হতে চলেছে।
বাইপাসে আরও এগোলো মেট্রোর কাজ। চিংড়িঘাটায় ৩৬৬ মিটারের কাজ শেষ করার পরে এবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) শুরু করল বেলেঘাটা স্টেশনের ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ। এর ফলে চিংড়িঘাটা থেকে প্রায় ৫০০ মিটার দূরে মেট্রো পলিটনের কাছে অবস্থিত বেলেঘাটা স্টেশনে সাধারণ মানুষের যাতায়াতের পথ সুগম হতে চলেছে। নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরের মেট্রোপলিটন থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে মোট ১২টি পিলারের মাঝে ৩৬৬ মিটারের ফাঁকা অংশ ছিল। তবে অবশেষে প্রশাসন ও পুলিশের এই সহযোগিতায় ৩১৭ এবং ৩১৯ নম্বর পিলারের মাঝখানের ৬২ মিটারের শূন্যস্থানটি কংক্রিটের ডেক লঞ্চ করে ভরাট করা সম্ভব হয়েছে। এরপর ৩১৯ এবং ৩২০ নম্বর পিলারের মাঝের অংশটিও জুড়ে দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ


