Ukraine-Russia | লিবিয়ার বন্দরে ডুবল রুশ যুদ্ধজাহাজ ‘মেরকুরি! অভিযোগ ইউক্রেনের বিশেষ বাহিনীর বিরুদ্ধে!

Monday, November 23 2026, 3:04 am
Ukraine-Russia | লিবিয়ার বন্দরে ডুবল রুশ যুদ্ধজাহাজ ‘মেরকুরি! অভিযোগ ইউক্রেনের বিশেষ বাহিনীর বিরুদ্ধে!
highlightKey Highlights

লিবিয়ার বেনগাজি বন্দরে জ্বালানি ভরার সময় দু’টি ড্রোন হামলায় বিস্ফোরণের পর ডুবে গেছে রাশিয়ার মিসাইল কর্ভেট ‘মেরকুরি’।


লিবিয়ার বেনগাজি বন্দরে জ্বালানি ভরার সময় দু’টি ড্রোন হামলায় বিস্ফোরণের পর ডুবে গেছে রাশিয়ার মিসাইল কর্ভেট ‘মেরকুরি’। কাছাকাছি আরেকটি রুশ জাহাজ ও সামরিক সরঞ্জামবাহী ‘অ্যাসকালন’-এও ড্রোন আঘাত হানার খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত জাহাজগুলো থেকে সব কর্মীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। আহত কয়েকজন স্থিতিশীল রয়েছেন। পূর্ব লিবিয়া প্রশাসন জানিয়েছে, বন্দর ও গুদাম নিরাপদ। আফ্রিকায় সেনা পাঠাতে রাশিয়া এই বন্দর ব্যবহার করত। ইউক্রেনের বিশেষ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও কিইভ বা মস্কো কেউই মন্তব্য করেনি। এর আগে শনিবার বাল্টিক সাগরে গোগল্যান্ড দ্বীপের কাছে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা ২’-এ আগুন লাগে এবং ১৬ জন ক্রুকে উদ্ধার করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File