Russian Flight Crash | ক্রিমিয়ার পাহাড়ে ধাক্কা রাশিয়ার সামরিক বিমানের! মৃত ২৯
Wednesday, April 1 2026, 5:18 am

Key Highlightsরাশিয়ার সংবাদসংস্থা তাস বুধবার ভোরে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ (মস্কোর সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
রাশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা। রাশিয়ার সংবাদসংস্থা তাস বুধবার ভোরে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ (মস্কোর সময়) রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An 26 বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে মালবাহী বিমানটি। এই দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে পাইলট-সহ ৬ জন ক্রু। মোট কতজন যাত্রী ছিলেন ওই বিমানে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে দুর্ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন মিলিটারি কমিশনের সদস্যরা।


