Russia vs Ukraine | রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই বন্ধ হবে! জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের পর ঘোষণা ট্রাম্পের
Wednesday, September 23 2026, 2:30 am

Key Highlightsযুদ্ধ যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে শীঘ্রই সমঝোতা হবে বলে দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চার বছরের বেশি সময় ধরে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই তিনি জানালেন, ‘আমার মনে হয় উভয় দেশই যুদ্ধের অবসান চাইছে। সত্যি বলতে, অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন এবং তারা তা চায় না। তাই আমার ধারণা, তারা দু'পক্ষই চায় যুদ্ধটা শেষ হোক।’ ট্রাম্পের দাবি দুই দেশই ‘একটি সমঝোতায় পৌঁছবে’। ইতিবাচক ঘোষণা জ়েলেনস্কিরও। এদিন তিনি জানালেন, ‘আমেরিকা এবং ইউক্রেন দুই দেশই চাইছে শীতকাল আসার আগেই রাশিয়ার এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটুক।’ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ট্রাম্প আলোচনা করেছে বলে জানা গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- রাশিয়া
- রাশিয়া প্রেসিডেন্ট
- রাশিয়া
- ইউক্রেন
- যুদ্ধবিরতি
- জেলেনস্কি
- ভ্লাদিমির পুতিন


