Russia-Ukraine War | রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত ৫১ ভারতীয়, দিতে হবে 'ক্ষতিপূরণ', নির্দেশ সুপ্রিম কোর্টের
Thursday, October 15 2026, 6:07 am

Key Highlightsআদালতের পর্যবেক্ষণ, যুদ্ধে প্রাণ হারানো প্রত্যেক ভারতীয়র বৈধ উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দাবি করার অধিকার রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ভারতীয়দের জন্যে নয়া নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। নিহত ভারতীয় নাগরিকদের পরিবারগুলিকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের দাবি জানানোর সুযোগ দিতে বিদেশ মন্ত্রককে একটি ব্যাপক জনবিজ্ঞপ্তি জারির বিষয়টি বিবেচনা করতে বলেছে শীর্ষ আদালত। আদালতের দাবি, যুদ্ধে প্রাণ হারানো প্রত্যেক ভারতীয়দের বৈধ ক্ষতিপূরণ চাওয়ার অধিকার আছে। কেন্দ্রের আইনজীবীদের রিপোর্ট অনুযায়ী, প্রায় ২৬৭ জন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়ো নিয়োগ সংস্থাগুলি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে প্ররোচিত করেছিল তাঁদের।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- রাশিয়া
- ইউক্রেন
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- ভারত


