Russia-Ukraine | রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, মৃত ১ ইউক্রেনীয় মহিলা! আহত একাধিক
Wednesday, August 5 2026, 3:45 am

Key Highlightsবুধবার ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন এক মহিলা।
আরও জটিল হলো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। রবিবার রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গেলেনঝিকের আরখিপো-ওসিপোভকা রিসর্টে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় তিন শিশু-সহ ৭ জনের মৃত্যু এবং অন্তত ৪০ জন আহত হন। মঙ্গলবার পাল্টা হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের সামরিক প্রশাসন জানিয়েছে, রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবাসিক ভবন ও বেশ কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় অন্তত ১২ জন মানুষ আহত হয়েছেন। নিহত হয়েছেন এক মহিলা।


