India-Russia | বিশ্বে তেল সংকট, ‘বন্ধু’ রাশিয়ার বিপদে পেট্রোল যোগান দিচ্ছে ভারত
Friday, July 3 2026, 6:43 am

Key Highlightsরয়টার্স সূত্রে খবর, রাশিয়া সমুদ্রপথে ভারতের থেকে গ্যাসোলিন বা পেট্রোল আমদানি (Russia reportedly buying gasoline from India) শুরু করেছে।
ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার একাধিক তৈল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানির ঘাটতি মেটাতে রাশিয়া প্রতি মাসে প্রায় ৪ লক্ষ টন পেট্রোল বিভিন্ন দেশ থেকে আমদানি করার পরিকল্পনা করেছে। এই সংকটে রাশিয়ার পাশে দাঁড়ালো ভারত। সূত্রের খবর, ইতিমধ্যেই ৬০ হাজার মেট্রিক টনেরও বেশি পেট্রোল বা গ্যাসোলিন ভারত থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। দু’টি ট্যাঙ্কারে এই জ্বালানি পাঠানো হয়েছে। প্রত্যেক ট্যাঙ্কারে ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রোল ছিল বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে তা ৬০ থেকে ৮০ মেট্রিক টন গ্যাসোলিন হতে পারে।


