WB নির্বাচন ২০২৬TMC96BJP192LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Russia | রুশ মেডিক্যাল কলেজে ৪ ভারতীয় পড়ুয়াকে ছুরিকাঘাত! হামলাকারীর মুখে নাৎসি স্লোগান
Sunday, February 8 2026, 4:41 am

Key Highlightsছুরিকাহত পড়ুয়াদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। হামলাকারী এক বছর পনেরোর কিশোর বলে দাবি পুলিশের।
রাশিয়ার মেডিকেল কলেজে ৪ ভারতীয় পড়ুয়াকে ছুরি মারার ঘটনায় অভিযুক্ত এক বছর পনেরোর কিশোর। সূত্রের খবর, এদিন রাশিয়ার স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে হামলা চালায় ওই কিশোর। হস্টেলে ঢুকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তাঁকে আটকাতে গিয়ে আহত হন দুই পুলিশকর্মী। আহত ভারতীয় পড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল। অভিযুক্তদের মুখে ছিল নাৎসি স্লোগান। দেওয়ালে এক আক্রান্তের রক্ত দিয়ে সে স্বস্তিকা চিহ্নও (যা নাৎসিরা ব্যবহার করত) এঁকেছে বলে খবর।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- রাশিয়া
- রাশিয়া সরকার
- মেডিকেল পড়ুয়া
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- আহত
- পুলিশ
- পুলিশ প্রশাসন


